IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> বিনোদন >> বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজন

বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের খবরটি ইন্ডাস্ট্রিতে রীতিমতো উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। সূত্রের সংবাদ, সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে আয়োজন হবে। উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরা এবং অতি নিকটজন। এরপর হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ধরনের উদযাপন করবেন।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্য আলোচনা করেননি বিজয়-রাশমিকা। তবু একাধিকবার একসঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্ত ধরা পড়েছে। সম্প্রতি রোম থেকে ঘুরে এসে ফ্যানদের মাঝে উৎসাহ তৈরি করেছেন এ যুগল। অনেকে মনে করছেন, সেখানে তারা নিজেদের ‘অবিবাহিত পর্বের’ উদযাপন করেছিলেন।

এ প্রসঙ্গে রাশমিকা বলেন, “গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।”

মাস কয়েক আগে তাদের বাগদানের খবর ছড়ানোর পর উভয়ের হাতে বহুমূল্য আংটিও চোখে পড়েছে। বিয়ের তারিখের খবর প্রকাশ হতেই তাদের মুখে হাসি ফুটেছে। যদিও নিজেদের পক্ষ থেকে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস হিসেবে ধরে, এই সময়ে তাদের প্রেমের পরিণতি প্রকাশ্যে আসায় ভক্তদের আনন্দও দ্বিগুণ।

তবে এত লুকোছাপা কেন? বিশেষ করে রাশমিকার পক্ষ থেকে। জানা গেছে, ২০১৭ সালের জুলাইয়ে রাশমিকার প্রথম বাগদান হয়েছিল অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে, যা এক বছর পর ভেঙে যায়। সেসময়কার কারণ উভয়ে প্রকাশ করেননি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত সেই সম্পর্ক ভেঙে যাওয়ার প্রভাবেই রাশমিকা প্রেম, বাগদান এবং বিয়ের বিষয় নিয়ে এতটাই সংযত।

ফেব্রুয়ারিতে উদয়পুর প্রাসাদে আয়োজন হয়ে নতুন দম্পতির গল্পটি নতুন মাত্রা পাবে, আর ভক্তরা অপেক্ষা করছেন তাদের সুখবরের জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31