IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
Home >> বিনোদন >> মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর সেই ‘ধূমকেতু’?

মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর সেই ‘ধূমকেতু’?

ধূমকেতু নিউজ ডেস্ক : নানা প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাওয়ার আভাস মিলেছে দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতুর।

শনিবার রাতে হঠাৎ করে ধূমকেতুর মতোই দেখা গেল প্রযোজক রানা সরকারের টুইট। যা নিয়ে সিনেমাপাড়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কারণ, কয়েক বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’ ছবিটি। রানা সরকারের টুইটে কিছুটা হলেও আশার আলো দেখছেন সিনেমপ্রেমীরা।

প্রযোজক রানা সরকার এক টুইটবার্তায় বলেন, ‘আমার সঙ্গে দেব এবং SVF-র কর্ণধার মহেন্দ্র সোনির খুবই আন্তরিক একটা কথোপকথন হয়েছে। সবকিছুই ইতিবাচক হয়েছে। খুব শীঘ্রই একটা ভালো খবরের জন্য অপেক্ষা করুন। জয় জগন্নাথ।’

রানা সরকারের এই টুইট একটি স্মাইলি দিয়ে শেয়ার করেছেন অভিনেতা দেব নিজেও।

২০১৬ সালে দেব-শুভশ্রী জুটি নিয়ে ধূমকেতু বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে তারপর থেকে বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে এই ছবিটি। এর আগেও বহুবার ছবি মুক্তির কথা শোনা গেলেও শেষপর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। প্রসঙ্গত, ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। এর আগে তাঁর সেই লুক সামনে আসতেই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়। তবে এখনও পর্যন্ত ছবিটি মুক্তি না পাওয়ায় বয়স্ক লুকে দেবকে দেখার আকাঙ্খা পূরণ হয়নি সিনেমাপ্রেমীদের। এবার রানা সরকারের টুইটে তারা আশার আলো দেখছেন।

সূত্র: জিনিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31