IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> বিনোদন >> করোনা আক্রান্ত সন্ধ্যা রায়ের শারীরিক অবস্থার অবনতি

করোনা আক্রান্ত সন্ধ্যা রায়ের শারীরিক অবস্থার অবনতি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ৮০ বছর বয়সী দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গেছে।

৮ মে সন্ধ্যায় গুনী এই অভিনেত্রীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল ছিলো ৯৬। যা রোববার বিকালে ৯৪ নেমে আসে।

সন্ধ্যা রায়ের পালস রেট ৬৮-র কাছাকাছি রয়েছে। রক্তচাপ সর্বোচ্চ ১৩০ এবং সর্বনিম্ন ৮০। বর্ষীয়ান এই অভিনেত্রীর সুগারের মাত্রাও ওঠানামা করছে।

করোনা ছাড়াও সন্ধ্যার শরীরে হাইপারটেনশন ও হাই ডায়াবেটিস রয়েছে। কিডনির সমস্যাও হচ্ছে। সেই কারণে ইউরিন, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম লেভেল টেস্ট করতে দেওয়া হয়েছে।

গত ৭ মে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। কিন্তু ৮ এপ্রিল তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে করোনা রিপোর্ট পজিটিভ আসলে একইদিন তাকে উডল্যান্ডে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রসূন মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রবীণ এই অভিনেত্রীর।

নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশে চলে এসেছিলেন। পরে ১৯৫৭ সালে ভারতে ফিরে যান সন্ধ্যা রায়।

আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বিএফজেএ এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের এমপি হন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news