IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> বিনোদন >> টপ নিউজ >> পর্ন ভিডিও থেকে আয় দৈনিক ৮ লাখ

পর্ন ভিডিও থেকে আয় দৈনিক ৮ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্ন ভিডিও তৈরি ও একটি অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাইয়ের যুগ্ম নগরপাল মিলিন্দ ভারাম্বে জানান, পর্ন ভিডিও ব্যবসা থেকে প্রতিদিন ৬-৮ লাখ টাকা উপার্জন করতেন রাজ। যুক্তরাজ্যের বাসিন্দা আত্মীয় প্রদীপ বক্সীর সঙ্গে যোগসাজশ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

এদিকে বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ৭০টি পর্ন ভিডিও উদ্ধার করা হয়। এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের প্রাক্তন পিএ উমেশ কামাত।

রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গেছে, গুগল প্লে স্টোর থেকে ‘হটশটে’ অ্যাপ সরিয়ে দেওয়ার পর তাঁরা এই ভিডিওগুলো রাখার আরও সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন। সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাজ কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ছয় মাস পর সেই কোম্পানির আওতায় তৈরি হয় হটশট নামের ভিডিও অ্যাপ। যে অ্যাপটিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে পর্ন স্ট্রিমিং অ্যাপ বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে লন্ডনের ব্যবসায়ী প্রদীপ বক্সীকে ২৫ হাজার ডলারে এই অ্যাপ বিক্রি করে দেন রাজ কুন্দ্রা।

২০১৯ সালের ডিসেম্বরে আর্মস প্রাইম মিডিয়া থেকে পদত্যাগ করেন রাজ কুন্দ্রা। কিন্তু হটশটের যাবতীয় কর্মকাণ্ড চলত রাজের নেতৃত্বেই। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে সেই তথ্য-প্রমাণ। শালীনতার মাত্রা ছাড়ানোর জেরে ২০২০ সালের জুন মাসেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে বাতিল করা হয় এই অ্যাডাল্ট অ্যাপ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news