IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> বিনোদন >> ইরফানকে পাশে চান পায়েল

ইরফানকে পাশে চান পায়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার সুষ্ঠ বিচার পেতে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠানের সহযোগিতা চান অভিনেত্রী পায়েল ঘোষ।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ সূত্রে জানা যায়, ২০১৫-১৬ সালে পায়েল ঘোষ বলিউডে আসার পরই অনুরাগ কাশ্যপ তার সঙ্গে অশ্লীল ব্যবহার করেছিলেন।

পায়েল জানান, একদিন অনুরাগ কাশ্যপের সঙ্গে তার অফিসে দেখা করতে যান তিনি। পরিচালক তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলেও কোনো কথা না বলে পরদিন আবার দেখা করতে বলেন। দ্বিতীয় দিন অনুরাগের সঙ্গে দেখা করতে গেলে তিনি মদপান করছিলেন। তখনই নির্জন ঘরে ডেকে নিয়ে পায়েলের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন অনুরাগ কাশ্যপ।

সেদিনের ঘটনার ন্যায় বিচারের জন্য ইরফান পাঠানের সহযোগিতা কামনা করে এক টুইট বার্তায় পায়েল ঘোষ লেখেন, আমি ইরফান পাঠানের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। তবে ওকে এটা জানাইনি যে, কাশ্যপ আমাকে ধর্ষণ করেছিল। সেদিন ঠিক কী হয়েছিল তার সবটাই আমি পাঠানকে বলেছিলাম। সেদিনের কথোপকথন নিয়েও সবই জানিয়েছিলাম। এখন ও এই প্রসঙ্গে মুখ খুলছে না। একেবারে চুপ করে আছে। কিন্তু ও সবই জানে। আর পাঠান একসময় আমার ভালো বন্ধু ছিল।

তিনি আরও লেখেন, আমি ইরফান পাঠানকে ট্যাগ করছি মানে এই নয় যে ওর প্রতি আমার কোনওরকম আগ্রহ রয়েছে। ওর সঙ্গে কাশ্যপের ব্যাপারটা নিয়ে আমি সবকিছুই শেয়ার করেছিলাম। তবে এটা বলিনি যে কাশ্যপ আমাকে রেপ করেছে। আশা করি ইরফান পাঠান আমার বলা কথাগুলো নিয়ে এবার মুখ খুলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news