IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> বিনোদন >> ‘কাগজ’ এর জন্য গাইলেন সোমলতা

‘কাগজ’ এর জন্য গাইলেন সোমলতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফের বাংলাদেশি সিনেমায় গাইলেন কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিতব্য ‘কাগজ’ নামের সিনেমায় সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিলেন সোমলতা।

জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার এবং সঙ্গীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।

এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
জুলফিকার জাহেদি বলেন, দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কীও বেশ ভালো। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবেন।

‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলাশেষে’সহ অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায়ও শোনা গিয়েছিল তার কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ সিনেমাতেও গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

উল্লেখ্য, ‘কাগজ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031