IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদের
Home >> বিনোদন >> সড়ক দুর্ঘটনায় গেল সুশান্তর ৫ আত্মীয়ের প্রাণ

সড়ক দুর্ঘটনায় গেল সুশান্তর ৫ আত্মীয়ের প্রাণ

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কাই এখনও সামলে উঠতে পারেনি কেউই। এর মাঝেই শোকের পাহাড় ভেঙে পড়ল তাঁর পরিবারের ওপর। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বিহারের লাখিসারাইতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্তের পরিবারের পাঁচ সদস্যের।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হালসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে সুশান্তের বড় বোনের জামাই, ওপি সিং-এর বোনজামাইসহ সুশান্তের দুই ভাগ্নের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা ও দেবীর নাম রয়েছে।

জানা যায়, ওই সুমো গাড়িতেই ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। যাতে পরিবারের ওই পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। গুরুতর আহত হন আরও ৪ জন।

দুর্ঘটনায় প্রাণ হারানো ওই ছয় জনের দেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য নেয় হয় পাটনা হাসপাতালে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, পরিবারেরই এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন সবাই। সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে ওই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, সঙ্গে কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031