IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> বিনোদন >> বলিউডে মিথিলার অভিষেক

বলিউডে মিথিলার অভিষেক

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে মুক্তি পেলো বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’। গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাপেল টিভিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বলিউডে অভিষেক ঘটেছে মিথিলার। সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক স্যাঙ্গে। সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমায় খলনায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি।

মিথিলা বলেন, এই সিনেমার গল্প খুবই আবেগের। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প নির্মিত হয়েছে। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে প্রথম বলিউডে কাজ করেছি। সিনেমাটা মুক্তি পেয়েছে দেখে ভালো লাগছে। আমি চাই সবাই সিনেমাটি দেখুক এবং তাদের মত প্রকাশ করুক।

রোহিঙ্গা ও হিন্দি ২ ভাষায় ডাবিং হয়েছে সিনেমাটির। থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি জায়গায় এর শুটিং হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news