IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> বিনোদন >> মিশন এক্সট্রিম’র হল বুকিং শুরু

মিশন এক্সট্রিম’র হল বুকিং শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালীন বিপর্যয় উৎরে আবারো চাঙ্গা হচ্ছে সিনেমা হল। দর্শক মুখিয়ে আছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেখার। আর মাত্র ১৩ দিন পর দেশ ও বিদেশে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে এর হল বুকিং।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে খুলনার ‘শঙ্খ’ ও ‘চিত্রালি’ দিয়ে শুরু হয়েছে ‘মিশন এক্সট্রিম’র হল বুকিং। রাজধানীর নিকেতনে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের অফিসে সিনেমা হল বুকিংয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম প্রযোজক সানী সানোয়ার বলেন, আনুষ্ঠানিকভাবে ‘মিশন এক্সট্রিম’র হল বুকিংয়ের কার্যক্রম শুরু হলো। সবাই ব্যাপক উৎসাহ নিয়ে আমাদের সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহ দেখাচ্ছেন। এটা বেশ ভালো লাগার বিষয়। করোনা পরবর্তী সঙ্কট কাটিয়ে ‘মিশন এক্সট্রিম’ সর্বোচ্চ সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকবৃন্দ পূর্ণ তৃপ্তি এবং আনন্দতিত্তে সিনেমা দেখে বের হবেন বলে আশা রাখছি!

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031