IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬
Home >> বিনোদন >> হিনা খানের সৌন্দর্যের রহস্য কী!

হিনা খানের সৌন্দর্যের রহস্য কী!

ধূমকেতু নিউজ ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে শৌখিনীদের দলে খুব তাড়াতাড়ি নাম লিখিয়ে ফেলেছেন হিনা খান। তার সাজ-পোশাক নিয়ে চর্চা লেগেই থাকে। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা পাল্লা দিতে পারে যে কোনও বলিউড নায়িকাকেও। হিনা কি পড়ছেন, কেমন ভাবে চুল কাটছেন, কোন পোশাকের সঙ্গে কোন গয়না পড়ছেন, কোন জুতা পড়ছেন- যাবতীয় খুঁটিনাটি ইনস্টাগ্রামের মাধ্যমে অনুগামীদের জানিয়ে থাকেন তিনি।

পাশাপাশি তার ঝকঝকে ত্বকও ঈর্ষার বিষয়। কি করে এমন উজ্জ্বল নিখুঁত ত্বক পাওয়া যায় তা নিয়ে কৌতূহল লেগেই থাকে অনুগামীদের মধ্যে। সম্প্রতি তার রূপ-রুটিন অনুগামীদের জন্য তুলে ধরেছেন অভিনেত্রী-

১. ত্বকের স্ক্রাব তিনি ঘরেই তৈরি করেন। শুকনো কমলা লেবুর খোঁসা গুঁড়া করে অল্প একটু দুধ মিশিয়ে তৈরি করেন এই বিশেষ স্ক্রাব। ত্বকের মৃত কোষ দূর করতে তিনি নিয়মিত ব্যবহার করেন এই পেস্ট।

২. ত্বক ভালো রাখতে তিনি প্রত্যেক দিন ১২ গ্লাস পানি খান। যেন শরীর ভেতর থেকে আর্দ্র থাকে।

৩. ত্বক টানটান রাখতে প্রতিদিন সকালে তিনি নিয়ম করে ডাবের পানি খান। যেন শরীরে ভিটামিন সি, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব না ঘটে।

৪. আধা চা চামচ চন্দনগুঁড়া এবং আধ চা চামচ হলুদগুঁড়ার সঙ্গে টমেটোর রস মিশিয়ে তিনি একটি ফেস প্যাক তৈরি করেন। ত্বকের যত্ন নিতে ভরসা রাখেন এই ঘরোয়া টোটকায়।

৫. ত্বক পরিষ্কার করতে মুখ ধোওয়ার পরও তিনি গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করেন। তারপর কখনও ময়েশ্চারাইজার লাগাতে ভোলেন না। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news