IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> বিনোদন >> পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে বাংলাদেশের ‘অন্যদিন…’

পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে বাংলাদেশের ‘অন্যদিন…’

ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীর সুন্দরতম ৫০টি সিনেমা হলের লিস্টে ১ নম্বর আমস্টারডামের তুসানস্কি থিয়েটারে প্রাইম টাইম স্ক্রিনিংয়ে আজ ২০ তারিখ রাত ৯টায় বিশ্ব অভিষেক হতে যাচ্ছে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বিশ্বের লিড ফেস্টিভ্যালগুলার অন্যতম ও বৃহত্তম নন-ফিকশন উৎসব আমস্টারডামের ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম নির্বাচিত হয়েছে কোন বাংলা ছবি। নিজের ছবির বিশ্ব অভিষেকে উপস্থিত থাকতে ইডফা কতৃপক্ষের আমন্ত্রণে ইতিমধ্যে আমস্টারডাম পৌঁছেছেন কামার।

৮০টি দেশের ২৬৪টি ছবি নিয়ে বসেছে এবারের ৩৪তম ইডফার আসর। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি । যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’ লড়াই করবে ইউক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তূগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব ছবির সাথে। ২৫ তারিখের একটি আড়ম্বরপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।

কামার আহমাদ সাইমনের নির্মিতব্য জলত্রয়ীর (Water Trilogy) দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। এর আগে কামারের জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। মুম্বাই চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ ও প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাপ্রিসহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ছবিটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের সম্মাননা।

এবারের ইডফায় কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ফিচার ছবির পুরষ্কার পেলে সরাসরি যাবে অস্কারে! নির্মাতা ছবিটি নির্মাণ শুরু করেছিলেন ২০১৩-তে। শ্যুটিংয়ের পর ২০১৭তে ছবিটি সম্পাদনার টেবিলে রেখে পরিচালক মনোযোগ দেন তার পরবর্তী ছবি ‘শিকলবাহা’র শ্যুটিংয়ে। অবশেষে এই বছরের জুলাইয়ে সম্পাদনা শেষ করেই জমা দিয়েছিলেন ইডফায়। আর এরপরেই ইতিহাস গড়ে প্রথম বাংলা চলচ্চিত্র হিসেবে ‘অন্যদিন…’ স্থান করে নেয় ইডফার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পায় ‘অন্যদিন…’-এর পোস্টার। কামারের অন্যান্য ছবির পোস্টারের মতো অন্যরকম এই পোস্টার ইতিমধ্যে প্রশংসিত হয়েছে সবার মাঝে। ইডফায় আমন্ত্রণের পাশাপাশি বিগত ৮ বছরের যাত্রায় ছবিটির ঝুলিতে জমেছে সানড্যান্স-এর গ্র্যান্ট এ্যাওয়ার্ড, লোকার্নো ওপেন ডোর্স হাবের ‘সেরা প্রজেক্ট’ হিসেবে পিয়াৎজা গ্রান্দায় রেড কার্পেট ফিচার, কান চলচ্চিত্র উৎসবের লাএতেলিয়ারে পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় ছবি হিসেবে আমন্ত্রণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031