IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> বিনোদন >> বিরাটের ‘মুশকিল আসান’ অনুষ্কা, অন্তরঙ্গ ছবি পোস্ট

বিরাটের ‘মুশকিল আসান’ অনুষ্কা, অন্তরঙ্গ ছবি পোস্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে ছুটি কাটাচ্ছেন বিরুস্কা জুটি। রবিবাসরীয় সকালে তাই একান্ত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই দিলেন বিরাট।

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে চর্চিত তারকা বিরাট কোহলি। বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বর্তমানে।

অধিনায়ক হিসাবে আইপিএল এ টানা ব্যর্থতা, টি-টোয়েন্টির নক-আউটের আগেই ছিটকে যাওয়া, একের পর এক ধাক্কায় জর্জরিত কিং কোহলি।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব আগেই ছেড়েছেন, জোর চর্চা অদূর ভবিষ্যতে ওয়ান ডের ক্যাপ্টেন্সিও ছাড়বেন।

এই সব নিয়েই যখন জলঘোলা, তখন বিরাটের হাতটি শক্ত করে ধরে রেখেছে এক কোমল হাত, তিনি আর কেউ নন বিরাটের জীবনের একমাত্র ‘মুশকিল আসান’ অনুষ্কা শর্মা।

রবিবাসরীয় সকালে একান্ত কিছু মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট।
গোল গলা সাদা টি-শার্টে লেন্সবন্দি কোহলি দম্পতি। ছবিতে তাদের অদ্ভুত মুখভঙ্গি, এতেই মন গলছে নেটিজেনদের।

এই নিজস্বীর ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘মাই রক’, পাশে এঁকেছেন ভালোবাসার চিহ্নও। সত্যি তো বিরাটের সব মুশকিল আসানের উপায় তো আনুষ্কাই। তার সাহসের উৎসও এই মানুষটি।

বিরাট আনুষ্কার এই ছবি দেখে নেটিজেনদের মুখে একটাই কথা, ‘রব নে বানাদি জোড়ি’। নিজ ক্ষেত্রে সফল দুজনেই। তবে সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরায় হয়নি বিরুস্কার প্রেমকাহিনিতে।

চলতি বছরে আবার পূর্ণতা পেয়েছে এই প্রেম কাহিনী। কোল জুড়ে যে এসেছে ফুটফুটে এক পরী। কন্যা ভামিকা নিয়েই এখন সুখী গৃহকোণ তাদের।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। প্রথম দেখতেই অনুষ্কাকে মনে ধরেছিল বিরাটের। চার বছর চুটিয়ে প্রেম, এর পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার আদলেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরুষ্কা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031