IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> বিনোদন >> বিয়ে করলেন চিত্রনায়িকা তামান্না

বিয়ে করলেন চিত্রনায়িকা তামান্না

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রয়াত শহীদুল ইসলাম খোকন পরিচালিত বহুর আলোচিত সিনেমা ‘ভন্ড’খ্যাত নায়িকা সুইডেন প্রবাসী তামান্না হুদা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গুজরাটি মুসলিম সুইডেনে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দাইয়া’র সঙ্গে গেলো ২৬ নভেম্বর মুসলিম রীতি অনুযায়ী তামান্না’র নিকাহ সম্পন্ন হয়। সুদূর সুইডেন থেকে এ তথ্য জানালেন তামান্না নিজেই।

তামান্না জানান, গেলো দুই বছর ধরেই দাইয়া’র সঙ্গে তার পরিচয়। তামান্নার মা মারা গেছেন কিছুদিন আগে। দাইয়া’র সঙ্গে তামান্না মাকে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। মা চলে গেলেও সেই মায়ের পছন্দ করা ছেলেকেই তামান্না বিয়ে করলেন।

তামান্না বলেন,‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি খুব সুন্দর মনের একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে কী না আমাকে ভীষণ কেয়ার করে, ভীষণ ভালোবাসে। দাইয়া মানুষ হিসেবে সত্যি ভীষণ ভালো মনের মানুষ। গেলো দুই বছরে আমি তা বেশ উপলদ্ধি করতে পেরেছি। আম্মা বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। তবে আমার বিশ্বাস আমি দাইয়ার সঙ্গে বাকীটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো ইনশাআল্লাহ। আমার পরিবার ভীষণ খুশি। এখন শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা যেন সুখী হতে পারি, ভালো থাকতে পারি।
১৯৯৮ সালের ১৫ মে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ভন্ড’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তামান্নার। এতে তামান্নার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রুবেল। সিনেমাটি নির্মাণে সেই সময় খরচ হয়েছিলো এক কোটি টাকা’রও বেশি। সিনেমাটি কয়েক কোটি টাকা ব্যবসা করে। তামান্না অভিনীত ‘ভন্ড’ সিনেমায় তামান্না ও রুবেলের লিপে ডলি সায়ন্তনী, অ্যান্ড্রু কিশোরের গাওয়া ‘ও সাথীরে আমারই জীবন, আমারই মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না’ গানটিও বেশ সাড়া ফেলে।

প্রথম সিনেমা মুক্তির পরই তামান্না’র ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু ২০০৩ সাল পর্যন্ত একের পর এক ভালো ভালো গল্পের সিনেমা ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’তে কাজ করে তামান্না চলে যান সুইডেনে। ২০১৩ সালে মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্য’ সিনেমায় তার শেষ অভিনয় করা।

তামান্না জানান, ইচ্ছে রয়েছে তার আগামী বছর স্বামী মোহাম্মদ দাইয়া’কে নিয়ে ঢাকায় আসবেন। তখন তিনি দেশে তার প্রিয় প্রিয় জায়গা ঘুরে বেড়াবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31