IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেন
Home >> বিনোদন >> মা হওয়ার গুঞ্জন, অস্বীকার করলেন মাহি

মা হওয়ার গুঞ্জন, অস্বীকার করলেন মাহি

ধূমকেতু নিউজ ডেস্ক : সোমবার চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেইসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্ট করার পরই ছবিগুলো নিয়ে শুরু হয় তার মা হওয়ার গুঞ্জন। অসুস্থতার কারণে তাৎক্ষণিক জানা না গেলেও পরক্ষণে এমন গুঞ্জনকে উড়িয়ে দিলেন এই নায়িকা।

গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। সোমবার একাধিক গণমাধ্যমের খবরে এসেছে, তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে।

কিন্তু মাহি মঙ্গলবার গণমাধ্যমে বলেন, মা হওয়ার যে খবর ছড়িয়েছে তার পুরোটাই ‘গুজব’। অসুস্থতার জন্য হাসপাতালে গিয়েছিলেন জানিয়ে তিনি জানান, ইতোমধ্যে বাসায়ও ফিরেছেন তিনি।

নভেম্বরের মাঝামাঝিতে স্বামীকে নিয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ করে আসেন মাহি।

ওমরাহ থেকে ফিরে ‘কাগজের বউ’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর তার অভিনয় ছাড়ার খবর এসেছিল কয়েকটি গণমাধ্যমে।

পরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি সিনেমা ছাড়ছেন না, তবে বেছে বেছে কিছু সিনেমায় কাজ করবেন।

ওমরাহ থেকে ফিরে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং করেছেন তিনি।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।

পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news