IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী-২ আসনের প্রার্থী মিনুর ধানের শীষ প্রতীকের গণমিছিলে গণজোয়ারনন্দীগ্রামে যুব জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিতবাগমারায় ভোটারদের ভালোবাসায় সিক্ত হন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীচাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Home >> বিনোদন >> ইলিয়াসের বিচার চাইলেন সুবাহ

ইলিয়াসের বিচার চাইলেন সুবাহ

ধূমকেতু নিউজ ডেস্ক : আলোচিত ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা ও শোবিজের উঠতি মডেল হুমায়রা শাহ সুবাহ। গত বছরের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। বিয়ের খবর গণমাধ্যমে আসার পরপরই সম্পর্কে ফাটল ধরে দুজনের।

এক পর্যায়ে দুজনই আলাদা থাকতে শুরু করেন। এখানেই শেষ নয়, দুজনই থানায় সাধারণ ডায়েরি করেন। সুবাহ ইলিয়াসের বিরুদ্ধে মারধর ও ভ্রূণ নষ্টের অভিযোগ করেন। অন্যদিকে ইলিয়াস সুবাহর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।

এমন অবস্থায় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসে গায়ক ইলিয়াসের বিচারের দাবি জানালেন সুবাহ। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সুবাহ বলেন, ‘‘ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, বিচার চাই।’’

নায়িকা আরো বলেন, ‘‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’’

সংবাদ সম্মেলনে সুবাহ আরও বলেন, ‘‘আমি আগে এসব কিছুর বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা হামলার হুমকিও দিচ্ছে।’’

রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। নবাগত এই নায়িকা ৬টি সিনেমায় অভিনয় করেছেন। তবে এর একটিও মুক্তি পায়নি।

অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31