IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> বিনোদন >> চার বছর পর পর্দায় সিয়াম-পূজা জুটি

চার বছর পর পর্দায় সিয়াম-পূজা জুটি

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৯ সালের মার্চ মাসে শুরু হয়েছিলো পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ এর শুটিং। এরপর দেশে করোনার হানায় মুক্তি পিছিয়ে যায়। কয়েক দফায় মুক্তির তারিখ চূড়ান্ত হলেও পরে তা আবার পেছাতে বাধ্য হয়। অবশেষে ৩ বছর পর আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমা। ছবিটিতে তৃতীয়বারের মতো জুটি হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি। ‘পোড়ামন ২’ দিয়ে যাত্রা করা এ জুটি ‘দহন’ সিনেমার প্রায় ৪ বছর বিরতির পর পর্দায় আসছেন।

‘শান’ ছবির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এম রাহিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, খল-অভিনেতা মিশা সওদাগর, নাদের চৌধুরী, সিনেমাটোগ্রাফার সাইফুল শাহিন প্রমুখ।

নতুন বছরে প্রেক্ষাগৃহের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে ‘শান’। সিনেমাটিতে দেখা যাবে সিয়াম ও পূজার রসায়ন। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সিয়াম।

তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে তিনটি বছর রাহিম ভাই যে পরিশ্রম করেছেন তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিম ভাইয়ের পরিশ্রমের জন্য হলেও আমি বলবো আপনারা চলচ্চিত্রটি দেখুন। সিনেমা হলে আসুন, আমাদের পাশে থাকুন। আশা করছি নিরাশ হবেন না।’
মিট দ্য প্রেসে ‘শান’ ছবিটি মুক্তির পর সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন মিশা সওদাগরও। তিনি বলেন, ‘গত ১৫ বছরে এমন সিনেমা নেই যেটা চলার কথা কিন্তু চলেনি। আপনার দেখাতে পারবেন না- ভালো গল্প ছিল, ডিরেকশন ছিল, অভিনয় ছিল কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই সিনেমা, যার সবকিছু আছে।’

পূজা চেরী বলেন, ‘আমার মনে হয় এর আগে যত সিনেমা করেছি কিংবা এর পরে আমি যত সিনেমা করবো তার মধ্যে ‘শান’ আমার লাইফের একটা বেস্ট সিনেমা হয়ে থাকবে। ৭ জানুয়ারি রিলিজ হচ্ছে। প্রায় তিন বছর অপেক্ষা করেছি এটির জন্য। আপনারা ‘শান’ সিনেমা হলে এসে দেখুন, ভালো লাগলেও বলুন না লাগলেও বলুন। আপনাদের বউ, গার্লফ্রেন্ড যারা আছে তাদের নিয়ে ‘শান’ দেখতে আসুন । মানে পরিবার নিয়ে আসুন।’

‘শান’র গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031