IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> রাজনীতি >> সুজানগর আওয়ামী লীগের আনন্দ মিছিল

সুজানগর আওয়ামী লীগের আনন্দ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা জেলা শাখার সম্মেলনের সফলতা কামনা করে সুজানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় সুজানগর এন এ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির নেতা আশিকুর রহমান খান সবুজ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদসহ অসংখ্য দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শনিবার (১৯ ফেব্রয়ারী) পাবনা শহরের পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

সভাপতিত্ব করবেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল।

সঞ্চালনা করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news