IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘দুই পরিবারের হাতে বাংলাদেশের রাজনীতি জিম্মি’

‘দুই পরিবারের হাতে বাংলাদেশের রাজনীতি জিম্মি’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের রাজনীতি আজ দুই পরিবারের হাতে জিম্মি। বাংলাদেশের ৫০ বছরে যে রাজনীতি দাঁড়িয়েছে, তা একটি পরিবারতান্ত্রিক। দুই পরিবারের কর্তাব্যক্তির মাধ্যমে আজকে বাংলাদেশের সমাজ সংস্কৃতি পরিবর্তন হয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গণসংস্কৃতি পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণসংস্কৃতি পরিষদ তাদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

নুর বলেন, বাংলাদেশের বর্তমান সংকট কী? বর্তমান সংকট হচ্ছে, দেশে গণতন্ত্র নেই। দেশে নির্বাচনব্যবস্থা নেই। ভিন্ন মতে কথা বলার অধিকার নেই। আজ কবি নজরুল বেঁচে থাকলে, তাঁর নামেও ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েক হাজার মামলা হতো। পরে অনুষ্ঠানে গণসংস্কৃতি পরিষদ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

৫৩ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি ও বিষয়ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা ‘হালখাতা’র সম্পাদক শওকত হোসেন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন সংগীকশিল্পী ও সংগীত শিক্ষক সৈয়দ তামজিদ।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ১৮ জন, যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন ১৮ জন এবং কার্যকরী সদস্যপদে রয়েছেন ১৭ জন। ৫৩ সদস্য বিশিষ্ট পুরো কমিটির সবাই সাংস্কৃতিক জগতের বিভিন্ন শাখায় ক্রিয়াশীল ব্যক্তিবর্গ।

এসময় গণজাগরণ পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news