IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজনীতি >> রাজশাহী জেলা ও নগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী জেলা ও নগর যুবদলের বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক মামুন আল হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপির কার্যালয়ের সামনে জেলা ও মহানগর যুবদল এ সমাবেশের আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাাদক ও জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম বুলু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর যুবদল সাবেক সভাপতি ওয়ালীউল হক রানা, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, জেলা সিনিয়র সহ-সভাপতি নাসিরুদ্দিন বাবু ও রাজশাহী জেলা যুবদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত।

সভা পরিচালনা করেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাাদক রুহুল আমিন বাবলু।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি জাকির হোসেন রিমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা সহ-সভাপতি সুলতান আহম্মেদ, মোজাফ্ফর হোসেন মুকুল, শাহাদত হোসেন, সানোয়ার হোসেন যাদু, বোয়ালিয়া পশ্চিম যুবদলের আহবায়ক রাকিবুল হক টফি, শাহমখদুম থানা যুবদলের আহ্বায়ক নাসিম খাঁন, কাঁশিয়াডাঙ্গার থানা যুবদলের আহবায়ক আনারুল ইসলাম, চন্দ্রিমা থানা যুবদলের আহবায়ক ফাইজুল হক ফাহি, কেন্দ্রীয় ছাত্র সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031