IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজনীতি >> ‘সুখে দুঃখে পাশে থাকবে না এমন কারো হাতে ক্ষমতা তুলে দেবেন না’

‘সুখে দুঃখে পাশে থাকবে না এমন কারো হাতে ক্ষমতা তুলে দেবেন না’

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে শেষ মূহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আখতারুজ্জামান আখতার। তিনি তাঁর মোটরসাইকেল প্রতীক নিয়ে রোববার পুঠিয়া দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সাথে মত বিনিময় করেন।

এসময় তিনি ভোটারদের বলেন, যোগ্যতা দেখে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। যিনি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে না, এমন কারো হাতে ক্ষমতা তুলে দেবেন না। আমি বিজয়ী হলে আপনাদের সম্মান ধরে রাখবো। আপনাদের মাথা নত হতে দিবো না।

আখতার বলেন, সকল ভয় ভীতির উর্দ্ধে থেকে উন্নয়নের স্বার্থে আপনার বিবেক দিয়ে ভোট প্রদান করবেন। যারা কলোটাকার ব্যবহার এবং পেশী শক্তি দিয়ে আপনাদের ভিত সন্ত্রস্ত করছে, ভোট ছিনিয়ে নেয়ার হুমকি দিচ্ছে তাদের বয়কট করতে হবে।

চেয়ারম্যান প্রার্থী আখতার বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তিনি গুজবে কান না দিয়ে সকল ভোটারদের যথাসময়ে ভোটকেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সন্মানিত ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইলে, তা সকলকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। ভোটের দিন যে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্ক্ষলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

এসময় ভোটাররা মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান আখতারের প্রতি অকুন্ঠ সমর্থন জানান। আগামী ১৭ অক্টোবর নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের জয় হবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30