IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চক্রান্ত করছে বিএনপি : লিটন

দেশের উন্নয়নকে স্তব্ধ করতে চক্রান্ত করছে বিএনপি : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ দ্রুত উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই সময় দেশের উন্নয়নকে স্তব্ধ করার জন্য চক্রান্ত করছে বিএনপি। যারা বলছে, বাংলাদেশ শ্রীলংকা হবে, ডলার নেই, বাংলাদেশের আমদানি করার মতো অর্থ নেই, তারা মুর্খের স্বর্গে বাস করছে।

বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (২৭ নভেম্বর) বিকেলে শাহ মখদুম থানা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। নগরীর বিমান চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিচ্ছেন, আরও দিবেন, আরও কাজ বাকি আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ একটা একটা করে সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, খালেদা জিয়া কারাগারে ছিলেন। নেত্রী শেখ হাসিনা বদন্যতায় তাকে বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তিনি নড়তে পারেন না, চড়তে পারেন না, একজন অসুস্থ্য মানুষ। বিএনপির ঘোষণা অনুযায়ী তিনি ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ চালাবেন এটি কী বিশ্বাস যোগ্য? তার সন্তান লন্ডনে বসে আছে। মানি লন্ডারিং কেসে সাজাপ্রাপ্ত আসামী। আর খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ মামলার আসামী। দুইজনই ইতিমধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়ে গেছেন। তারা এসে বাংলাদেশে কী নির্বাচন করবেন, কীভাবে ক্ষমতা নেবেন, এটি আমাদের বোধগম্য নয়।

সমাবেশে খায়রুজ্জামান লিটন আরও বলেন, আমরা দেখছি, তাদের নেতৃবৃন্দ পলিসি নিয়েছেন, দুইদিন বা তিনদিন আগে সমাবেশের মাঠে গিয়ে পিকনিক করার মতো সবাই এক জায়গায় জমায়েত বসিয়ে কোথাও হাড়িতে রান্না হচ্ছে, কোথাও গান-বাজনা হচ্ছে, কোথাও গল্প-আড্ডা হচ্ছে। এই যদি আপনাদের (বিএনপির) রাজনীতি হয়, ওই রাজনীতি আপনারা করতে থাকেন। ইনশাল্লাহ আমাদের পশমও ছিড়তে পারবেন না।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী জেলাসহ বিভিন্ন স্থান থেকে কয়টা লোক আনতে পারে, কয় লক্ষ লোক আনতে পারে সেটা আমরাও দেখতে চাই। কারণ অতীতেও আমরা দেখেছি, মাদ্রাসা মাঠের ওই রাস্তাটায় তারা ঠিকমতো ভরাট করতে পারে না।

রাসিক মেয়র লিটন বলেন, তারেক জিয়া লন্ডবে বসে বর্তমান বিশ্বকাপে জুয়াতে ইংল্যান্ডের খাতায় নাম লিখিয়েছেন নিজেকে জুয়ারী হিসেবে। যে কুলাঙ্গার প্রকাশ্যে নিজেকে জুয়ারী হিসেবে নিজেকে ঘোষণা দেয়। তাকে বাংলাদেশের মানুষ কখনো মেনে নিতে পারে? পারে না।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, এই বাংলাদেশে বসবাস করে মির্জা ফখরুলেরা তাদের লোকদের মাধ্যমে লন্ডনে, মালয়েশিয়া, সৌদে আরবে আমাদের প্রবাসী ভাইদের , যারা রেমিটেন্স পাঠান ব্যাংকিং চ্যানেলে, সরকারের আয় হতো, তারা তাদের উসকানী দিয়ে বলেছেন, ব্যাংকিং চ্যানেলে দিলে কম টাকা পাওয়া যাচ্ছে, ডলারে ৭/৮টা বেশি পাওয়া যাবে হুন্ডি করে টাকা পাঠালে। তারা কী দেশপ্রেমিক হতে পারে? তারা দেশের ক্ষতি করছে, প্রবাসী শ্রমিক ভাইয়ের প্ররোচিত করছে।

মেয়র আরও বলেন, এখন সুখের বিষয় চলতি মাসে রেমিটেন্স ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৫ নভেম্বর বিখ্যাত অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান সাহেব বাংলাদেশে কখনো দুর্ভিক্ষ হবে না। শেখ হাসিনার বাংলাদেশে, আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনদিন দুর্ভিক্ষ হবে না। এই বাংলাদেশের মানুষ যে পরিমান শস্য ফলায়, এই ফলন আরো বাড়ছে। কারণ শেখ হাসিনা সরকার নিরলসভাবে গবেষণা করে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সেই কাজটি করছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি বলছে, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। নির্বাচন হতে দিবো না।’ এটি বিএনপি ও তাদের সঙ্গে যারা আছে তাদের কথা। দেশটা কি বিএনপি-জামায়াতের বাপ-দাদার তালুক? যে তাদের কথায় চলবে? সংবিধান সংশোধন করা হয়েছে। উচ্চতর আদালত থেকে রায় এসেছে যে, আর কেয়ারটেকার সরকারের দরকার নেই। উন্নত বিশ্বে ভারত, ইংল্যান্ড ইত্যাদি দেশে ক্ষমতাসীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা তাদেরকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাদের সব কথাতেই না। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে এই না বলা। সেই না না এখনো চলছে। ওই না‘য়ে বাংলাদেশ থেমে নেই। বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31