IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> রাজনীতি >> সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানালেন একাংশের নেতৃবৃন্দ

সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানালেন একাংশের নেতৃবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন এই আসনের দলটির একাংশের নেতাকর্মীবৃন্দ। বদলগাছী জেলা পরিষদ ডাকবাংলোর সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও সুধী সমাবেশে বাংলাদেশ আওয়মী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনুরোধ জানান তাঁরা।

কৃষকলীগের বদলগাছী সদর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় ও সুধী সমাবেশে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খাঁন, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইমলাম, সদস্য লেবু কর্মকার, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ (মুক্তি), মহাদেরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম (ধলু), চেরাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শফিকুল ইমলাম, বদলগাছী মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পরিমল প্রমুখ।

বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খাঁন বলেন, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সরকারের সচিব থাকাকালীন এলাকার উন্নয়নে ব্যপক অবদান রেখেছেন। আমরা তাঁকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি।

মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বলেন, এই আসনে দলের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারে জনপ্রিয়তায় ধস নেমেছে। তাঁর এই আসনে নেই কোন এলাকার উন্নয়ন। তাই এই আসনের দলীয় নতুন মুখ দেখতে চান এলাকার জনগণ। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বদলগাছীর কৃতি সন্তান সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে তঁকে দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ করছি। দাদা এমপি হলে মন্ত্রীত্ব পাবেন বলে আমরা আশা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30