IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> আয়েনের পরিবর্তে আসাদের বিকল্প নেই

পবা-মোহনপুর আসন

আয়েনের পরিবর্তে আসাদের বিকল্প নেই

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী-৩ (মোহনপুর-পবা) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, জনবান্ধব নেতৃত্বের অহংকার সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে নিয়ে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আদর্শিক নেতাকর্মীরা। পবা মোহনপুর আসনের জনসাধারণ কে সন্ত্রাসী, ভূমি দখলবাজ থেকে কলঙ্ক মুক্ত করতে আওয়ামী লীগের তৃণমুল এবার তৃণমূল জনপ্রিয় নেতা আসাদুজ্জামান আসাদকে এমপি প্রার্থী করার জন্য দলের নীতিনির্ধারণী মহলের কাছে আকুল আবেদন করেছেন। তৃণমূলের অভিমত, আসাদুজ্জামান আসাদকে নিয়ে নতুন চমকের অপেক্ষায় রয়েছেন।

এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে পবা মোহনপুর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পাশাপাশি দলমত নির্বিশেষে জনসাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পবা মোহনপুর আসনের জনসাধারণ অধির অপেক্ষায় রয়েছেন আসাদুজ্জামান আসাদের নতুন চমক বা ক্যারিশমা দেখার জন্য। ইতমধ্যে আসাদ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চমক দেখিয়ে জনসম্পৃক্ততা সৃষ্টি ও আস্থা অর্জনে সফল হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতিতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আসাদুজ্জামান আসাদ।

জানা গেছে, আদর্শিক ও জনবান্ধব নেতৃত্বে আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ আসনের রাজনীতিতে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। রাজশাহী-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন জননেতা আসাদুজ্জামান আসাদকে নিয়ে ভোট করতে চাই। রাজনৈতিক অঙ্গনে আসাদকে নিয়ে আলোচনার পাশাপাশি চায়ের কাপে ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক মহলের ভাষ্য, রাজশাহী-৩ গুরুত্বপূর্ণ আসন তাই আগামি দিনে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে আদর্শিক, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন কর্মী ও জনবান্ধব নেতৃত্ব চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক মোহনপুর উপজেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা বলেন, বর্তমান সাংসদ আয়েন উদ্দিনের স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও কমিশন বাণিজ্যে, সাধারণ মানুষের জমি দখল, দলের আদর্শিক, পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জামায়াত-বিএনপি মতাদর্শীদের সুবিধা দেয়া ও তার ভাই ভাতিজার অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠসহ ইত্যাদি নানা কারণে তার চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে।

তিনি বলেন, তাকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগের আসন হারানোর আশঙ্কা রয়েছে, এমনকি দলের আদর্শিক ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা স্বপক্ষ ত্যাগ করে বিপক্ষে অবস্থান নিতে পারেন। এসব বিবেচনায় আমাদের একটাই দাবি এখানে নতুন মুখের আদর্শিক প্রার্থী চাই। সেই বিবেচনায় এখানে আসাদুজ্জামান আসাদের কোনো বিকল্প নাই।

মোহনপুর হিন্দু বর্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও ত্যাগী আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার বলেন, বর্তমানে পবা মোহনপুর আসনটি এমপি আয়েন উদ্দিন ও তার ভাইদের কারণে কলঙ্কিত হয়ে পড়েছে। সেই জন্য এবার এই আসনটি কলঙ্ক মুক্ত করতে আওয়ামী লীগের মনোনীত নৌকার এমপি প্রার্থী হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা, তৃণমূল নেতৃত্বের প্রাণ বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান আসাদ। শুধু তাই না, বর্তমান এমপি আয়েন উদ্দিনের বিকল্প যাকেই নৌকার মনোনয়ন দেয়া হবে দলমত নির্বিশেষে তাকে ভোট দিবে পবা মোহনপুর উপজেলার জনসাধারণ বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031