IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন নির্বাচিত

বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা খাতুন নির্বাচিত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় উপ নির্বাচনে কলস প্রতীকে ২ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা।

তার প্রাপ্ত ভোট- ১১ হাজার ১৫৫। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক মহিলা কাউন্সিলর রিনা খাতুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট। কাষ্টিং ভোট ১৯,৮২১ বাতিল ১৬৫। বৈধ ভোট ১৯,৬৫৬।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় ফলাফল ঘোষণা করেন রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে রির্টার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। ৫৯ জন প্রিজাইডিং অফিসারসহ, ৪২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৪০ জন পোলিং অফিসার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসারের পাশাপাশি ভোট গ্রহনের কাজে নিয়োজিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি।

সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।

কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল, দুপুর কিংবা ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা। অধিকাংশ বুথে প্রার্থীদের পোলিং এজেন্টও ছিলনা। কোন কোন বুথে এক প্রার্থীর এজেন্ট থাকলেও আরেক প্রার্থীর এজেন্ট ছিলনা। মন্থর গতির ভোট গ্রহনের কারণে অলস সময় পার করতে দেখা যায় ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের। কোন কেন্দ্রেই দীর্ঘ লাইন কিংবা অপেক্ষা করে ভোট দেওয়ার চিত্র দেখা যায়নি।

ভোটারের কম উপস্থিতির বিষয়ে পাকুড়িয়ার আনোয়ার হোসেন জানান, কোন প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষের কোন লোক তার কাছে ভোই চাননি। তিনি ভোটও দিতে যাননি। দিঘার ফারহানা আকতার বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। সেই দায়িত্ববোধ থেকে ভোট দিয়েছি।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার ফাতেমা খাতুন বলেন, ২০১৯ সালের ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন রিজিয়া আজিজ সরকার। এ বছরের ৮ এপ্রিল তিনি মারা যান। তার মৃত্যুতে শূণ্য পদে উপ নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31