IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> রাজনীতি >> ‘ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ ঠিক থাকলে নৌকার বিজয় সহজ হবে’

কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের কার্যকরি কমিটির সভা

‘ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দ ঠিক থাকলে নৌকার বিজয় সহজ হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ৮নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঠিক থাকলে নৌকার বিজয় সহজ হবে। নির্বাচনের আগে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে সুসংগঠিত হতে হবে। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা নিয়মিত করতে হবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসতে পারে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

রোববার (২২ জুলাই) বিকেলে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মধুপুর-খুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, যোগীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031