IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজনীতি >> বিএনপি নেতা মিনুর বক্তব্যের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ

বিএনপি নেতা মিনুর বক্তব্যের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বাঘা-চারঘাটে মিজানুর রহমান মিনুকে অবাঞ্চিত ঘোষণা করেন আওয়ামী লীগ নেতারা। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বক্তব্যকালে এ ঘোষণা দেন তারা। এসময় বিতর্কিত বক্তব্য সমাজে মর্যাদাহানি হয়েছে বলে দাবি তুলেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সিনিয়র নেতা মাসুদ রানা তিলু, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, স্বেচ্ছাসেবক লীগের নয়া সভাপতি নাজমুল হোসেন ও বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহাগ, আড়ানি পৌর মেয়র মুক্তার আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য এনামুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম এবং রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমানকে নিয়েও কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। এতে তিনি বলেন, শাহরিয়ার আলম বিএনপির মনোনয়ন পেতে তার কাছেও এসেছিলেন।

আর মনসুর রহমান এমপি বিএনপির সময় জেলখানার ডাক্তার হিসেবে ব্যাপক অত্যাচার করেছেন উল্লেখ করে বলেছেন, ‘আমি ভেবেছিলাম তিনি বিএনপি করতেন’।

এছাড়াও টেলিভিশন চ্যানেলের ওই টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ কিছুই করতে দেখিনি বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আদর্শহীন ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031