IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ গড়তে কাজ করে’

‘বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ গড়তে কাজ করে’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকতে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন করে। উত্তরের মানুষের দুঃখ মোচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

তিনি বলেন, অনেক আন্দোলন করে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে। খালেদা-তারেক মানুষের কল্যাণ করতে জানে না। বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ দেশ গড়তে কাজ করে।

এসময় রংপুর মহাসমাবেশে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। রংপুর অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ বা মঙ্গা দেখা দেবে না। আমরা সেইভাবেই সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই মানুষের উন্নতি হয়। কাজেই নৌকায় ভোট দিয়ে আবারও আমাদেরকে কাজের সুযোগ করে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।

এসময় তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তিতে ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, শত বাধার পরেও বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলার মাটিতে ফিরে এসেছি। দেশে ফেরার পর রংপুরের প্রতিটি জেলা, প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। সেসময় মানুষের হাহাকার দেখেছি, মানুষের পেটে খাবার ছিল না। আমাদের প্রতিজ্ঞা ছিল যখনই সরকার গঠন করব এসব মানুষের ভাগ্য পরিবর্তন করব, জীবনমান উন্নত করব।

এর আগে রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি সেখানে পৌঁছান। মহাসমাবেশে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী সেখানে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জিলা স্কুল মাঠে দুপুর থেকেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর মহাসমাবেশের কার্যক্রম। জাতীয় সংগীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

এরপর রংপুর বিভাগের আট জেলা থেকে আগত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই রংপুর জুড়ে সাজ সাজ রব বিরাজ করে। সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেন। তাদের খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম শাহাদাত হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031