IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি’

‘শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি’

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও হয়রানিমুক্ত। শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি।

তিনি বলেন, স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।

তজুমদ্দিন উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল’র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

বিশেষ অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, কৃষি অফিসার নাজমুল হুদা, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেবা নিয়ে উন্নয়ন মেলায় মোট ১৭ টি স্টল অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031