IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> ‘বাগমারায় একসাথে নৌকার ভোট চাইবেন পঞ্চাশ হাজার নেতাকর্মী’

শুভডাঙ্গা ও আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পথসভা

‘বাগমারায় একসাথে নৌকার ভোট চাইবেন পঞ্চাশ হাজার নেতাকর্মী’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় নৌকার বিজয়ের লক্ষ্যে একযোগে ভোট চাইবেন প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী। এরই মধ্যে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চাইবেন তারা। বাগমারার মানুষ আবারও নৌকা প্রতিককে বিজয়ী করবে। বাগমারার প্রতিটি জায়গায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাগমারার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে চতুর্থ বারের মতো নৌকার বিজয় নিশ্চিত করবে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, যারা দেশের স্বাধীনতার পক্ষে আছে তারা নৌকার বাইরে যাবে না। একটি পক্ষ ভোটারদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার লক্ষ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে। মানুষ যেনে গেছে তাদের ধান্দা। তাদের কথা কেউ বিশ্বাস করে না। প্রতিটি নির্বাচনের আগে নৌকার বিরোধীতা করা নিয়ে ব্যস্ত থাকে তারা। নৌকার বিজয় হয়েছিল বলে রক্তাক্ত বাগমারা এখন শান্তির বাগমারা। উন্নয়নের বাগমারা। সেই উন্নয়ন থেকে কেউ আর রক্তাক্ত জনপদে ফিরে যেতে চাই না। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, স্বাস্থ্য বিষয় সম্পাদক আলী হাসান, সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাচেন আলী, হাবিবুর রহমান মটর।

আরও উপস্থিত ছিলেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সমরেশ কুমার সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ শেখ, আব্দুল করিম সরদার, আব্দুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

এর আগে হাট খালগ্রাম বাজারে আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইচাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ সভাপতি আহসান হাবিব।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সদস্য নমির উদ্দীন, কৃষকলীগ নেতা সামসুদ্দীন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031