IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> প্রচারনায় ব্যস্ত আ.লীগের দুই প্রার্থী, আন্দোলনের মাঠে বিএনপির প্রার্থীরা

প্রচারনায় ব্যস্ত আ.লীগের দুই প্রার্থী, আন্দোলনের মাঠে বিএনপির প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক এমপি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসাধারণের মাঝে নিজ নিজ বলয়ের সমর্থকদের নিয়ে এ আসনের বিভিন্ন স্থানে মতবিনিময় সভার মাধ্যমে প্রচার প্রচারনা (গণসংযোগ) চালিয়ে যাচ্ছেন।

বিএনপির সাম্ভাব্য দু’প্রার্থীর মধ্যে একাদশ জাতীয় সংসদের বিএনপির পদত্যাগী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম ও অপর প্রার্থী মাসউদা আফরোজা হক সূচী সরকার বিরোধী আন্দোলন নিয়ে ব্যস্ত রয়েছেন।

এদিকে নির্বাচনী মাঠে রাতদিন বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে প্রচারনা চালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ও সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। তাঁরা দু’জনেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

বিগত একাদশ জাতীয় সংসদের বিএনপি দলীয় বিজয়ী প্রার্থী দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করায় এ আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী জিয়াউর রহমান বিজয়ী হন। আওয়ামী লীগের বিজয়ী জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ২০০৯ সালে ৮ম জাতীয় সংসদনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছিলেন। তাঁর পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও বর্তমানে এ আসনের তিন উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে তাঁর কৃতিত্ব তুলে ধরছেন ভোটার-সমর্থকদের মাঝে।

অপরদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে তাঁর গৃহীত উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নেতা-সমর্থকদের নিয়ে মনোনয়নের প্রত্যাশায় নির্বাচনী মাঠে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে হঠাৎ করে চিত্রনায়িকা (নাচোলের মেয়ে) মাহিয়া মাহী আওয়ামী লীগের ব্যানারে তার সমর্থকরা নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলার সর্বত্র পোস্টারে ছেয়ে দিয়েছে।

এ আসনের তিন উপজেলার ভোটার-সমর্থকরা বলছেন দলীয় মনোনয়ন এত সস্তা না। আওয়ামী লীগের প্রার্থীদের ভরশা; বিগত দিনে জনগণের কল্যানে তাঁরা কাজ করেছেন, ভোটের পল্লা তাঁদের দখলেই থাকবে। অপরদিকে বিএনপি দলীয় প্রার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এখন পর্যন্ত জনসাধারণের সাথে মতবিনিময় বা পথসভা করতে দেখা যায়নি। বিএনপি দলের প্রার্থী ও নেতাকর্মীরা আশায় বুক বেঁধে আছে, বিদেশী মোড়লদের চাপে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধয়ক ও নিরেপেক্ষ সরকারের দাবী মেনে নিবে এবং ধানের শীষের আশীর্বাদে বিএনপির প্রার্থীরা বিজয় লাভ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930