IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন এমপি দুদু

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন এমপি দুদু

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন এমপি দুদু

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : সংসদ অধিবেশন শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উঠতে যাবেন, এমন সময় তার পা ছুঁয়ে সালাম করতে শুরু করেন সংসদ সদস্যরা এসময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম ও কুশল বিনিময় করতে দেখা যায় রাজনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু-এমপিকে। তবে এক্ষেত্রে এগিয়ে ছিলেন নারী সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করার বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু এমপি গতরাতে মুঠোফোনে সংসদ ভবন থেকে জানান, সালাম করার শুরুর পরই প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ অধিবেশন কক্ষ।

সংসদ গ্যালারি থেকে দেখা যায়, গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে স্পিকার সংসদ অধিবেশন সমাপ্তি ঘোষণার পর সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যায়। তারা প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম শুরু করে।

তিনি আরও জানান, কে কার আগে, কত দ্রুত সালাম করবে এ নিয়ে সেখানে জটলা বেঁধে যায়। তবে অনেক সিনিয়র নেতা সালাম করতে আসলে তাদের নিবৃত করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদকেও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

একই সময়ে প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ ভবনের অধিবেশন কক্ষ।

শুরুতে নারী সংসদ সদস্যরারা স্লোগানে মুখরিত করলেও সেটিকে আরো জোরালো করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান সিনিয়র সংসদ সদস্যরাও। প্রধানমন্ত্রীকে সংসদ সদস্যদের সঙ্গে হাসিমুখে গল্প করতে দেখা যায়। এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক।

শুরুটা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে একে একে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। তবে জাতীয় পার্টির এমপিরা অধিবেশন শেষে কক্ষ ত্যাগ করেন। শুধুমাত্র এমপি বাবলা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসলেও তার সান্নিধ্য মেলেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031