IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরাবাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা. বারী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত ৮ই জানুয়ারি গত বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জাহিদ আরও বলেন, তারেক রহমানসহ ডা. জুবাইদা রহমান, শর্মিলী রহমান ও পরিবারের সকল সদস্য অত্যন্ত যত্নের সঙ্গে বেগম জিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা করে যাচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ। সেই সঙ্গে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ক্লিনিকে মায়ের খোঁজ খবর নিতে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি গাড়ি থেকে ক্লিনিকের সামনে নেমে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া। প্রথম রাতে তাকে সময় দিয়েছেন বেগম জিয়ার নাতনি ও তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে জাইমা রহমান।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। লন্ডনের ‘দ্যা লন্ডন’ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31