IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বাপ্পীকে বসানোর চেষ্ঠা, মাঠ ছাড়তে নারাজ মুক্তার

বাপ্পীকে বসানোর চেষ্ঠা, মাঠ ছাড়তে নারাজ মুক্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে প্রচার মাইক, লিফলেট বিতারণ, মিছিল এবং গনসংযোগ।এখানে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে দু’জনকে দলীয় মনোনয়ন দেয়া হলেও এখন পর্যন্ত মাঠ চোষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।

এখানে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (২৯-ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত হননি আওয়ামী লীগের দুই বিদ্রোহী। এরা হলেন বর্তমান মেয়র মুক্তার আলী ও তরুন ছাত্রলীগ নেতা রিবন আহাম্মেদ বাপ্পাী। এই দু’জনের মধ্যে বাপ্পীকে মাঠ থেকে সরে দাড়ানোর জন্য দলের শীর্ষ পর্যায় থেকে চেষ্টা অব্যাহত রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। তবে জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মাঠ ছাড়তে নারাজ মুক্তার আলী।

সরেজমিন আড়ানী পৌর এলাকা ঘুরে লক্ষ করা গেছে, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী তাঁর লোকজন নিয়ে প্রতিদিন বিকেলে থেকে রাত ৯ টা পর্যন্ত গনসংযোগ করে চলেছেন। এই গনসংযোগে তার একটিই কথা, আমি চলমান মেয়র। আমার উন্নয়ন দৃশ্যমান। তার পরেও দল কেন আমাকে মনোনয়ন না দিয়ে অন্য জনকে দিলো!

তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়াকে ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, এবার আওয়ামী লীগ এবং বিএনপি থেকে যে দু’জনকে দল মনোনয়ন দিয়েছেন তাদের বাড়ী আড়ানী বড়াল নদীর উপর দিয়ে বয়ে যাওয়া রেল লাইনের উত্তরে। সেখানে তিনটি কেন্দ্রে ভোটার সাংখা সাড়ে সাড়ে ৩ হাজার। এর মধ্যে বিগত নির্বাচনের হিসাবে নৌকার ভোট ২৭৫ টি। এ দিক থেকে রেল লাইনের দক্ষিনে ভোটার রয়েছে ১০ হাজার। তাহলে উত্তর দিকে থেকে কেন দলীয় প্রার্থী দেয়া হলো এটা আমার বোধগম্য নয়? আর দক্ষিনের লোকজন কেনই-বা তাদের ভোট দিবে এটা আমার প্রশ্ন এবং এটি প্রমান করা হবে আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে।

এদিকে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী রিবন আহাম্মেদ বাপ্পী তিনিও সমানে গনসংযোগ করছেন। তিনি একান্ত সাক্ষাত কালে এ প্রতিবেদককে বলেন, দলের উচ্চ পর্যায় থেকে আমাকে বসে যেতে বলা হচ্ছে এটি সত্য। কিন্তু আমি যদি এখন মাঠ থেকে সরে দাড়ায় তাহলে আমার কর্মীরা কষ্ট পাবে। তাই শেষ পর্যন্ত নিয়াত করেছি ভাগ্যে যা থাকে হবে। তবুও বাঠ থেকে সরে দাড়াবো না।

এ সময় রেল লাইনের উত্তর-দক্ষিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দক্ষিনের লোকজনের মধ্যে এলাকা ভিত্তিক বৈশম্য ছিলনা। এটা উত্তর পাশের লোকজন সৃষ্টি করেছে। যার প্রভাব এবারের ভোটে প্রতিয়মান হবে।

তবে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান শাহীদ দাবি করেছেন, ২০১৫ সালের পৌর নির্বাচনে প্রার্থী পছন্দ না হওয়ায় কারণে রেল লাইরে উত্তরের লোকজন দক্ষিনের প্রার্থীকে ভোট দেয়নি। তিনি বলেন, আমি উত্তর-দক্ষিকে কখনো আলাদা করে দেখিনা। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই আমি নৌকার মাঝি হয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30