IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাই
Home >> রাজনীতি >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীকে চ্যালেন্জ করলেন নৈশপ্রহনী সাইদুর

প্রধানমন্ত্রীকে চ্যালেন্জ করলেন নৈশপ্রহনী সাইদুর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেন্জ করে মেয়র প্রার্থী হয়েছেন মুন্ডমালা মহিলা কলেজের নৈশপ্রহরী ও কুলি সরদার সাইদুর রহমান।

মুন্ডমালা পৌর মেয়র গোলাম রাব্বানীকে জিম্মি প্রায় সকল ঠিকাদারী কাজকর্ম একক ভাবে করে আংগুল ফুলে গলা গাছের মত হঠাৎ কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

টাকার দাপটে তিনি দীর্ঘদিন থেকে স্থানীয় সংসদ সদস্যসহ দলের বিপরীতে অবস্থান নিয়ে বিরোধীতা করে আসছিলেন।

মুন্ডমালা পৌর নির্বাচনে গোলাম রাব্বানীর ভরাডুবি হতে পারে এই চিন্তা মাথায় রেখে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।

এই সুযোগকে কাজে লাগিয়ে খাস জায়গা দখল করে বিশাল বিল্ডিং তৈরি করাসহ হঠাৎ কোটি কোটি টাকার মালিক হওয়ার গরমে তবনি এবার প্রধান মন্ত্রীকে চ্যালেন্জ ছুড়ি স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।

রাজশাহীর তানোরে মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রীর মনোনিত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুন্ডুমালা মহিলা কলেজের নৈশপ্রহরী সাইদুর রহমান।

তার প্রার্থী হওয়ার খবরে এলাকায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। তৃণমুলের নেতাকর্মীরা বলছেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে নৈশ প্রহরীর চ্যালেন্জ করার সামিল।

কারণ কাঁকন হাট পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি প্রতিষ্ঠিত নেতৃত্ব আব্দুল মজিদ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন বৈধ ও বিজয়ের উজ্জ্বল সম্ভনা থাকার পরেও প্রধানমন্ত্র এবং স্থানীয় সাংসদের সম্মান, দলের নেতা ও নেতৃত্বের প্রতি আনুগত্য শিকার করে সেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

অথচ একজন নৈশপ্রহরী কি ভাবে এমন দুঃসাহস দেখায়? সাইদুর রহমানকে নিয়ে এলাকায় শুরু হয়েছে সমালোচনা।

এলাকাবাসীসহ দলীয় নেতা কর্মিরা বলছেন, মুন্ডমালা বাজারের কুলি সরদার ল মহিলা কলেজের নৈশপ্রহরী কি ভাবে হঠাৎ কোটি কোটি মালিক হলেন তা ক্ষতিয়ে দেখার জন্য দুর্নীতি দমন কমিশনসহ সরকারের উর্ধতন কর্তৃ পক্ষের তদন্ত দাবি বিচার দাবি করেছেনর।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন ১০ জন প্রার্থী মাঠে নামেন।

কিন্তু প্রধানমত্রী শেখ হাসিনা ১০ জনের মধ্যে থেকে মুন্ডমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র আমির হোসেন আমিনকে নৌকার প্রার্থী ঘোষণা করেন।

আপরদিকে, মুন্ডমালা পৌর আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক ও মুন্ডমালা মহিলা কলেজের নৈশ প্রহরী মুন্ডমালা বাজারের কুলি সরদার সাইদুরও ওই ১০ জনের তালিকায়রছিলেন।

কিন্তু তিনি মনোনয়ন না পেয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু মনোনয়ন প্রত্যাশী অন্যরা মনোনয়ন না পেয়েও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার বিজয়ের জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে ওয়াদা করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, নৌকা প্রতিকের মালিক বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকেই নৌকা প্রতিক দিবেন এটা নিয়ে দ্বিমতের কোনো সুযোগ নাই।

স্থানীয়রা বলছে, প্রধানমন্ত্রীর মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া মানে প্রধানমন্ত্রীকে চ্যালেন্জ করা।

পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, তারা আশাবাদি প্রধানমন্ত্রী এদের ও এদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন যা অন্যদের কাছে অন্যদের কাছে দৃস্টান্ত হয়ে থাকবে।

এনিয়ে সাইদুর রহমান বলেন, আমার জনপ্রিয়তা দেখে আমাকে নির্বচন থেকে সরিয়ে দেয়ার পায়তারা করা হচ্ছে জানিয়ে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।

এব্যাপারে মুন্ডমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়া মানে প্রধান মন্ত্রীসহ দলের নেতা কর্মিকে চ্যালেন্জ করা। তিনি বলেন, সাইদুর রহমান পৌর আ’ লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পরও কেন প্রার্থী হলো জানিনা।

তবে, তিনি বলেন এটা নৌকা ফুটো করার সড়যন্দ্র। দলের নেতা কর্মিরা এসব মোস্তাকদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করে মুন্ডমালা পৌরসভায় নৌকার বিজয় ঘটাবে ইনশাল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news