IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জ ২ নং ওয়ার্ডে আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

ভবানীগঞ্জ ২ নং ওয়ার্ডে আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মাঠে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী অফিসের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল।

২নং ওয়ার্ডের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ আলী। ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

কর্মীসভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেযারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকিরুল ইসলাম সান্টু, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, এস. এম. এনামুল হক, জাহেদুর রহিম মিঠু, আব্দুল মান্নান, মোজাম্মেল হক, লোকমান আলী, সাফিনুর নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, দ্বীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news