IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’

‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপরে এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এই হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলেও মনে করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ, তারপর দিনই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপরে হামলা হলো। হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো। সুদৃঢ় করবো। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করবো না, যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয়।

তিনি আরও বলেন, আমাদের চেতনা হচ্ছে জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা। প্রত্যাশা, জনআকাঙ্ক্ষা এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে অুটট রাখবো। এই জায়গায় আমাদের কোন আপস নেই।

বিএনপির এই নেতা বলেন, পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রতিহত করতে পারবে না।

এদিকে দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে, সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছি আমরা।

এ বিষয়টা আজ এখানে আলোচনা হয়নি, অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা দলীয়ভাবেও চেষ্টা করবো, সরকারকেও আহ্বান জানাবো যাতে উনার (তারেক জিয়া) নিরাপত্তা নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, কোন আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। জনগণের সচেতনতা জরুরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031