IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটকবাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> একটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদ

একটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকাওে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেলে আটকিয়ে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বিনা চিকিৎসায় জেলে আটক থাকলেও তিনি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলার মাটিতেই আপোষহীন নয়। তিনি কখনও কারো কাছেই মাথা নত করেননি।

মঙ্গলবার বিকেলে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে নন্দনগাছী স্কুলে মাঠে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে একটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে। তাদের বিভ্রান্তে কেউ বিচলিত হবেন না। আগামী ১২ ফেব্রুয়ারী সারা দিন ধানের শীষে ভোট দিয়ে তাদের উচিত জবাব দেবেন জনগন। চারঘাট-বাঘায় ধানের শীষের জোয়ার দেখে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধূ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়োর আমিন বিপুল,ইউনিয়ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুগ্ম সম্পাদক আবু সাইদ হিরু,জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সামাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ ,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লালন বিশ^াস প্রমুখ। সব শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31