IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> এককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলন

এককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলন

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়া‌তে ইসলামীর নির্বাচনী ঐক্য ছে‌ড়ে‌ছে চরমোনাই পী‌রের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার দলীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে দল‌টির মুখপাত্র গাজী আতাউর রহমান ব‌লে‌ছেন, ইসলামী আন্দোলন ২৬৮ আস‌নে প্রার্থী দি‌য়ে‌ছে। বা‌কি ৩২‌টি আস‌নেও সৎ-যোগ্য ব্যক্তিদের সমর্থন দে‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে গাজী আতাউর রহমান আরও বলেন, ‘ইসলামী আন্দোলন এককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে।’

এদিকে আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫৩ আসনে সমঝোতা করেছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। এর মধ্যে তিনটি আসন একাধিক শরিকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে তাদের নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য চেয়ার রাখা হলেও দলটির কেউ উপস্থিত ছিলেন না।

ইসলামী আন্দোলন গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করে। তবুও দলটির জন্য পাঁচটি উন্মুক্তসহ ৪৭ আসন রাখা হয়। ইসলামী আন্দোলন আজ শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানালো।

গতকাল জানা যায়, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন নির্বাচনী ঐক্যে না এলে ফাঁকা রাখা আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31