ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি এবং মহাসড়ক অবরোধ করে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।
এনসিপির জেলা সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন- গোলাম রাব্বানী, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিন প্রমুখ।
এর আগে ১৬ জানুয়ারি মানববন্ধন ও ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলন করে প্রার্থী পরিবর্তনের দাবি জানায় জুলাই যোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ।


