ধূমকেতু প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ১০ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে হেতেমখাঁ লিচু বাগান এলাকায় ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,১০ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মোসা: রানী, সাধারণ সম্পাদক শিখা. সাবেক সভাপতি পারুল ও নাজমা আক্তার নাজু ।
আরোও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড যুবনেতা আনিসুর রহমান আনিস, দুদু, রকিবসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিনা খাতুন
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


