IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশইরানে হামলার ছক চূড়ান্তমার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশপথ বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সাম্প্রদায়িক গোষ্ঠীর সখ্যতার জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখান করেছে’

‘সাম্প্রদায়িক গোষ্ঠীর সখ্যতার জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখান করেছে’


ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন। সড়ক পরিবহন মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

তিনি বলেন, ‘বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যতার জন্য। এ দেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হবার কোন রেকর্ড নেই।’

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে।’

শক্তিশালী বিরোধীদল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন, সে হিসাবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছে না। সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের?’

দেশে চলমান প্রকল্পসমূহে দ্রুত শেষ করতে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ২১টি উপ-আঞ্চলিক সড়ক করিডোর উন্নয়নের ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ (বাসস)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031