IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> রাজনীতি >> রাজশাহীতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহীতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ঢাকা চট্টগ্রাম,ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনতার প্রতিবাদ কর্মসূচিতে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলের সম্মিলিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে রোববার রাজশাহী মহানগর ও জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে বিকাল ৪ টায় রাজশাহী মহানগর জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদলের ও ছাত্রদলের‌ সম্মিলিত উদ্যোগে ব্যাপক জনসমাগম এর মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী মহানগর ও জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে তাৎক্ষণিক সেখানেই উপস্থিত নেতৃবৃন্দ সমাবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা,ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

রাজশাহী মহানগর ছাত্রদলের সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ মিছিল সহকারে জেলা ও মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যুক্ত হন এবং আগামী দিনেও রাজপথে একাত্ম হয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031