IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানেরপোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবেবাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়াধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলনন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারদারুস সালাম সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণইসলাম ধর্মকে পুজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা
Home >> রাজনীতি >> ‘সরকারের উন্নয়ন যারা দেখে না, তাদের চোখে ছানি পড়েছে ’

‘সরকারের উন্নয়ন যারা দেখে না, তাদের চোখে ছানি পড়েছে ’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এই সরকারের উন্নয়ন যারা দেখে না, তারা আসলে চোখ থাকতে অন্ধ। তাদের চোখে ছানি পড়েছে। এদের দ্রুত চোখের চিকিৎসা করা দরকার।

তিনি বলেন, ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে না। এ দেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ। ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট।

হানিফ বলেন, শেখ হাসিনা নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন, যদি দেশের মধ্যে বিভেদ না থাকত। যদি না উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা আসত। তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম।

তিনি বলেন, আমাদের কিছু কিছু মন্ত্রণালয়ে দুর্বলতা থাকলেও আমরা বাংলাদেশকে সব ক্ষেত্রে উন্নয়নের দিকে নিয়ে গেছি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘পত্রিকায় দেখলাম, বিএনপির উচ্চপদস্থ কয়েকজন নেতা লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হচ্ছেন। বিএনপির নিজের বলতে কিছু নেই। কারণ, তারা জানে তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। এজন্যই ক্ষমতায় আসতে সবসময় ষড়যন্ত্রের পথ খোঁজে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031