ধূমকেতু প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের বর্বর হামলা ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য়ালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মূর্ত্তজা ফামিন।
প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আকবর আলী জ্যাকি।
সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের অধিনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানা এবং সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ।


