IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা সিদ্দিকুর

নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা সিদ্দিকুর

ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনার বেতাগীতে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমান।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিদ্দিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বেতাগী উপজেলা বিএনপি।

জেলা বিএনপির নির্দেশে উপজেলা বিএনপির আহ্বাবায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুধবার লিখিতভাবে এ বহিষ্কারের চিঠি প্রেরণ ও প্রকাশ করেন।

সংশ্লিষ্ট দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন। ইউপি নির্বাচনে নিজের স্বার্থ হাসিল করতে ও স্ত্রীকে সংরক্ষিত ইউপি সদস্য পদে বিজয়ী করতে আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে অন্যতম ।

এছাড়াও উপজেলা ও জেলা বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিকবার সমালোচনা করেছেন সিদ্দিকুর রহমান। এতে উপজেলা ও জেলা বিএনপি’র নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলীয় শৃংখলা ভঙ্গ করা হয়েছে।

বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. জলিলুর রহমান খান নান্না ও যুগ্ম আহবায়ক মো. জাকির হোসাইন জানান, মো. সিদ্দিকুর রহমানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলার শীর্ষ নেতাদের অবহিত করেন। পরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হালিমের নির্দেশ মোতাবেক উপজেলা বিএনপি সিদ্দিকুর রহমানকে হোসনাবাদ ইউনিয়নের যুগ্ম আহবায়ক পদ থেকে এবং প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্ত বহিষ্কার করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31