IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> তানোরে মহিলা আ.লীগের সভা

তানোরে মহিলা আ.লীগের সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী৷ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, নারী নেত্রী ও মুক্তিযোদ্ধা বেগম আইভি রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

এদিন উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল শোক র‌্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে গিয়ে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৪ আগষ্ট) তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপজেলা সৈনিক লীগের সম্পাদক বদিউজ্জামান নয়নের সঞ্চালনায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনিয়া সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন।

প্রধান বক্তা ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় উপস্থিত ছিলেন,. উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রামকমল সাহা, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দিন বাবু, কাঁমারগা ইউপি আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ।

আরও উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার ও ইউপি সদস্য আলাউদ্দিন আলীসহ উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে জামায়াত-বিএনপির মদদে গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট (শাহাদাত বরণ) মৃত্যুর কোলে ঢলে পড়েন আইভি রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930