IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজনীতি >> ‘জিয়াউর রহমানের লাশ নিয়ে আ.লীগের অপরাজনীতি বন্ধ করতে হবে’

‘জিয়াউর রহমানের লাশ নিয়ে আ.লীগের অপরাজনীতি বন্ধ করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার ও সরকারের মন্ত্রীদের মনে হয় আর কোন কাজ নেই। তারা সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। তাদের এই অপরাজনীতি বন্ধ করতে হবে।

তিনি বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুলু বলেন, এই সরকার সব দিক থেকে ব্যর্থ। তারা নিজেদের ব্যর্থতার ঢাকতে একটা করে ইস্যু সামনে নিয়ে আসে। এবার শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে। তাদের এই নোংরা অপরাজনীতি বন্ধ না করলে দেশের মানুষই তাদের উপযুক্ত জবাব দিবে। দিবসটি পালনে এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল সাতটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব রহিম নেওয়াজ, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর শহর বিএনপির সভাপতি বাবুল চৌধুরী, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31