ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী লীগ নজিপুর পৌর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে শহিদুল আলম বেন্টু ও সাধারণ সম্পাদক পদে মিলটন উদ্দিন পুনরায় নির্বাচিত।
রোববার বিকালে ডাক বাংলো প্রাঙ্গনে নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
নজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লতিফর রহমান শাহ্ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শিবনাথ চৌধুরী, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, যুব মহিলা লীগের আহ্বায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ প্রমূখ।


