IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> সুজানগরে টুটুল কাজীর নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

সুজানগরে টুটুল কাজীর নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : আগামী ১১ই নভেম্বর ২য় ধাপের নির্বাচনে সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টুটুল কাজীর মতবিনিময় ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় রানীনগর ইউনিয়নের ভাটিকয়া চরপাড়া থেকে কয়েক শতাধিক মোটর সাইকেল, ট্রাক, ভ্যান নিয়ে এ শোভাযাত্রাটি বের করা হয়। মোটর সাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার রাস্তা প্রদক্ষিণ করে।

এসময় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী টুটুল কাজী স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন। এসময় তিনি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সাধারণ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ, দূর্নীতি-মাদক মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে রাণীনগর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করার প্রতিশ্রিæতি দেন।

তিনি আরও বলেন, আপনারা আমাকে ২ বার ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছিলেন। আশা করি এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

টুটুল কাজী ছাত্রাবস্থায় ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন। তিনি রাণীনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, সুজানগর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৩নং ওয়ার্ডে পরপর ২বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930