IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাণীনগরে ২৫ জনের প্রার্থীতা প্রত্যাহার

রাণীনগরে ২৫ জনের প্রার্থীতা প্রত্যাহার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়নে দাখিলকৃত মনোনয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত আসনে ১জন ও সাধারণ সদস্য পদে ১৮জনসহ মোট ২৫জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আবেদনের মাধ্যমে এসব প্রার্থীতা প্রত্যার করা হয়। এর আগে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ে ৫৪জন প্রার্থীকেই বৈধ ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কালীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৬জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

একডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ আকন্দ,মোস্তাফিজুর রহমান বাবু, শাহিনুর মন্ডল শাহি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

পারইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইসাহাক আলী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

বড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪জন প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এছাড়া সাধারণ সদস্য পদে ৩জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

খট্রেম্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির হাবিবুল্লা টুটুল প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া সংরক্ষিত আসনে ১জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৭ প্রার্থীর কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। এছাড়া সাধারণ সদস্য পদে ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

গোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ১০জন প্রার্থীর কেউ প্রত্যাহার করেননি। এছাড়া সাধারণ সদস্য পদে ১জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

মিরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে দাখিলকৃত ৭জন প্রার্থীর কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। এছাড়া সাধারণ সদস্য পদে ২জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে এবং আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930